× Banner
সর্বশেষ
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মেহেরপুর পুলিশের ১৫ জনকে বিভিন্ন পদে পদোন্নতি

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০২/০১/১৭)ঃ মেহেরপুর জেলা পুলিশের ১৫ জনকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পুলিশ বিভাগে কর্মরত এদের মধ্যে এএসআই থেকে এসআই পদে ৩ জনকে, নায়েক থেকে এএসআই পদে ২ জনকে, কনস্টেবল বিপি থেকে এএসআই পদে ৩ জনকে এবং কনস্টেবল থেকে নায়েক পদে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাচ পরানো হয়। পুলিশ সুপার আনিছুর রহমান পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহামুদ সেখানে উপস্থিত ছিলেন।

পদোন্নতি প্রাপ্তরা হলেন, এএসআই থেকে এসআই পদে আনোয়ান হোসেন, আবু সায়েম, এম ওয়ালি উল ইসলাম, নায়েক থেকে এএসআই পদে আতিকুর রহমান বিশ্বাস, সেলিম রেজা, কনস্টেবল বিপি থেকে এএসআই পদে কামরুজ্জামান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম এবং কনস্টেবল থেকে নায়েক পদে আব্দুর রহিম, রকিবুল ইসলাম, হাসানুজ্জামান, আতিক হাসান, জাহিদ হাসান, মাহামুদুল হাসান ও মাসুদ রানা।


এ ক্যটাগরির আরো খবর..