× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ২৯ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০২-১৭) মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির ২৯তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয় । বার্ষিক সদস্য সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি হায়দার আলী।

অনুষ্ঠানের শুরুতে এলাকা পরিচালক গণদের আসন গ্রহন শেষে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান-এর বাণী পাঠ করে শোনান মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির নির্বাহি প্রকৌশলী হাফিজুর রহমান ।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি হায়দার আলী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লিবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আকরামুল হক বিশ্বাস, মোঃ আব্দুল্লাহ প্রমুখ। ২০১৫-২০১৬ বছরের মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির আয় এবং ব্যয়ের হিসাব পাঠ করেন সমিতির কোষাধক্ষ্য ও এলাকার পরিচালক আবুল কালেম আজাদ। তিনি জানান ২০১৫-২০১৬ অর্থ বছরে আয় হয়েছে ৪৪০,২৪,০৮,৫১০টাকা এবং ব্যয় হয়েছে ৪৪০,২৪,০৮,৫১০টাকা ।

বিগত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির এ জি এম (এম এস)  আয়শা সিদ্দিকা সরকার, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির (সদর) ডেপুটি ম্যানেজার শামীম পারভেজ, আলমডাঙ্গা পল্লিবিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার রমেশ চন্দ্র, মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সহ-সভাপতি আলামিন হোসেন, সদস্য সচিব আসানুল হক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির (এ জি এম) প্রশাসন-এর আবুল হাসান ও এ জি এম (কম) মোস্তাকিন ফয়সাল। অনুষ্ঠান শেষে গ্রাহকদের নিয়ে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে  পুরুস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..