× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

মেহেরপুর দুটি আসনে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের দুটি আসনে ১১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আতাউল গনি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় নির্বাচনের আচারণবিধি মেনে চলার আহবান জানান রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুর-১ আসনে ৫জন এবং মেহেরপুর-২ আসনে ৬জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন (নৌকা), বিএনপি প্রার্থী মাসুদ অরুন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবুল কালাম কাসেমী (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম (গোলাপফুল)।

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন (নৌকা), বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাকের পার্টির প্রার্থী আলী আকবর (গোলাপ ফুল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আলিমুজ্জামান মোঃ আব্দুল কাদের (গোলাপ ফুল) ও মুসলিম লীগ প্রার্থী জাভেদুর রহমান জনিকে হারিকেন প্রতিকের নমুনা তুলে দেন ।


এ ক্যটাগরির আরো খবর..