× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

 মেহেরপুর প্রতিনিধিঃ যুবলীগ চাঁদার টাকায় কোন অনুষ্ঠান করে না, যদি কেও যুবলীগের নাম ভাঙ্গিয়ে অনুষ্ঠান করার কথা বলে কারো কাছে টাকা দাবি করে তবে আপনারা সরসরি আমাকে জানাবেন| তিনি নেতাকর্মীদের হুসিয়ারী করে বলেন যদি কারো বিরুদ্ধে কোন রকম চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে তবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠানিকভাবে ব্যাবস্থা গ্রহন করা হবে|

জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন গতকাল শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন|

বর্ধিত সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে যদি মেহেরপুরের মাটিতে কেও কারো মিথ্যা জন্মদিন পালনের চিন্তা করে তবে যুবলীগ তা প্রতিহত করবে|

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চলনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাদু, গাংনী উপজেলা সভাপতি মোসাররফ হোসেন, মেহেরপুর শহর সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন, সাজিবুর রহমান সাজু, আরিফুল ইসলাম ডালিম, ইয়ানুস আলী, শহর যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর সভাপতি আরিফ শেখ প্রমুখ|

বর্ধিত সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|


এ ক্যটাগরির আরো খবর..