× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠানিকতা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
মাসুদ অরুণের বিয়ে

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ ৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় আমেনা খাতুনের সঙ্গে মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে।

২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..