× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

মেহেরপুর জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০২/০১/১৭)ঃ পুলিশের প্রতি মানুষের গতানুগতিক ধ্যান-ধারণা পাল্টে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মেহেরপুর পুলিশ সুপার। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহনের বৈধ কাগজ-পত্র ধারীদের ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক সার্জেন্টরা। অপরদিকে কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনের নামে মামলাও দিয়েছেন । রোববার জেলা শহরের চারটি প্রবেশদ্বারে এ আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট শ্যামল বিশ্বাস, সার্জেন্ট ফিরোজ সরদার, টি.এস.আই টিপু সুলতান, এ.টি.এস.আই আসলাম শিকদারসহ ট্রফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন । জেলা শহরের প্রবেশ দ্বারে এদিন দুপুর ১২টা থেকে যানবাহন পরীক্ষা অভিযান শুরু করা হয়। এসময় অর্ধশতাধিক মোটর সাইকেল মালিককে একটি করে গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পুলিশের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে বেজায় খুশি মোটর সাইকেল মালিকরা।

অন্যদিকে একই অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে ত্রুটি পাওয়ায় ৩০টির মামলা দেয়া হয়। রেজিস্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল আটক করা হয় অভিযান থেকে। এ প্রসঙ্গে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, পুলিশ তো জনমানুষের জন্য। যাদের কাগজ-পত্র ঠিক আছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে এক প্রকার প্রচারণাও হচ্ছে। সনাতন পুলিশিং ব্যবস্থা থেকে বেরিয়ে এসে জনবান্ধব ও অংশিদারিত্বমূলক পুলিশিং করতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন, পুলিশের প্রতি মানুষের এক প্রকার ভীতি কাজ করে। পুলিশ যে মানুষের জন্যই কাজ করছে এর মধ্য দিয়ে তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..