মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা পরিবেশক সমিতি পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন-এর নেতৃত্বে পরিবেশক সমিতির সদস্যরা ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল ) মোস্তাফিজুর রহমান, পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামিম, দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, সদস্য নাহিদ, সোমেল রানা, পলাশ সহ পরিবেশক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । এ সময় মেহেরপুর শহরকে সি সি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে সি সি ক্যামেরার তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করা হয় ।
মেহেরপুর জেলা পরিবেশক সমিতির পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
এ বিভাগের আরো সংবাদ




