মেহেরপুরে ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-১২-১৬) মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার রাধাকান্তপুর আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. শাজাহান আলী, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জামান।

বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।