মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৮-১৭): মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অব্দুল হালিম, অ্যাড. শাজাহান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজামান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজ হক খোকন কমান্ডার, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বশিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন ।