মেহেরপুরে ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (০৪-০৯-২০১৭):  মেহেরপুরে ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বেল ১১টার দিকে মেহেরপুর পৌর কলেজ মিলনায়তনে ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে সংগঠন “আমরা ৮৫”-এর সভাপতি মোমিনুল হক জুয়েলের সভাপতিত্বে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয় ।

এ সময় “আমরা ৮৫”-এর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, সহ-সভাপতি মফিজুল ইসলাম, মাসুদ রেজা, উপদেষ্টা আহসান রেজা পিকু, মোঃ কলিমদ্দিন, ডাঃ আব্দুর রাশেদ, কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু, যুগ্ম সম্পাদক শামীমুল ইসলাম রজ্জাক, সদস্য বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান, আবুল হাসান মিঠু, মুনশী মোকাদ্দেস হোসেন,সরফরাজ খান, তপন, সবুজ, বাবু, মিঠু প্রমুখ ।

ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মত বিনিময়ের এক পর্যায়ে “আমরা ৮৫”-এর অসুস্থ সদস্য সামসুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।