মেহের আমজাদ, মেহেরপুর (০৪-০৯-২০১৭): বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও হরতাল অবরোধের সময় বিএনপি- জামায়াতের নৃশংসতা তুলে ধরে ভিডিও চিত্র প্রদর্শন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এম.এ.এস ইমন।
রোববার সন্ধ্যায় মেহেরপুর শহরের নতুনপাড়া মোড়ে ভিডিও চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন এম.এ.এস ইমন। নির্বাচনের আগ পর্যন্ত জেলার পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে এ ভিডিও চিত্র প্রদর্শান করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের দোর গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আরো জানান।




