মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৬-১৯): মেহেরপুরে হেল্প ফাউন্ডেশনের আয়োজনে ইউথ ডেভেলপমেন্ট শীর্ষক আইসিটি ও ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন হেল্প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলারা জাহান।
প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু,সাধারন সম্পাদক রফিক-উল আলম । মূল আলোচক ছিলেন এম.এ মুহিত। সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।