× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরে হিসাব রক্ষন অফিসারের বিরুদ্ধে স্মারক লিপি প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের জেলা হিসাব রক্ষন অফিসার এ.বি.এম শামসুদ্দিন আহমেদ’র অনিয়ম. ঘুষ, দূর্নীতি ও বিভিন্ন দপ্তরের কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দাবীর প্রেক্ষিতে উল্লিখিত অফিসার তাদের উপর চড়াও হয়ে তাদের পুলিশে দেওয়ার হুমকী প্রদর্শনের কারণে তাঁর অপসরনের দাবীতে মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে মহা-নিয়ন্ত্রক, সেগুন বাগিচা ঢাকা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখা।

গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ওই স্মারক লিপি গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ নকিম উদ্দীন, সহসভাপতি শিক্ষক নূরুল ইসলাম, মোমিনুল ইসলাম, সদস্য রকিবউদ্দিন, বজলুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ কমরউদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।
স্মারক লিপিতে তারা উল্লেখ করেন দীর্ঘদিন মেহেরপুরে থাকা জেলা হিসাব রক্ষন অফিসার এ.বি.এম শামসুদ্দিন আহমেদ একজন দূর্নীতি পরায়ণ, ঘূষখোর, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ কারী একজন ব্যক্তি। তিনি সরকার ঘোষিত নতুন পে-স্কেল পাইয়ে দিতে জনপ্রতি এক হাজার টাকা করে ঘুষ গ্রহণ ছাড়া তিনি স্বাক্ষর করেন না


এ ক্যটাগরির আরো খবর..