× Banner
সর্বশেষ
চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য

মেহেরপুরে হিরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-০২-১৭) হিরোইন রাখার অপরাধে মেহেরপুর জেলার গাংনী উপজেলার শওড়াতলার মোঃ ছমির আলী (৫৫) নামের এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি.এম মুসা এক জানাকীর্ণ আদালতে ওই আদেশ দেন। মামলার অপর আসামি মারজেল আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মে তারিখে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার আকুবপুর গ্রামের শুকনালের দোকানের সামনে থেকে ২০০ গ্রাম হিরোইনসহ গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের আদর আলীর ছেলে মোঃ ছমির আলী ও কুষ্টিয়ার  দৌলতপুর থানার খলিসাকুন্ডি পাইকপাড়ার মারজেল আলীকে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি জসিমউদ্দিন বাদী হয়ে গাংনী থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আবু বক্কর সিদ্দিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন। মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহীদুল হক এবং আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. কামরুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..