মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

মেহের আমজাদ,মেহেরপুরঃ হেরোইন রাখার অভিযোগে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিশকাত আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১৩ মার্চ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক হেরোইন রাখায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেন।

সেই থেকে সে পলাতক ছিল। মিশকাত আলী গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সাকেন মন্ডলের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।