মেহের আমজাদ, মেহেরপুর (২০-০৩-১৭): মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ভরতের তৈরী ‘স্যানাগ্রা’ নামক ট্যাবলেট উদ্ধার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ।
গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আবু সায়েম ওই অভিযানের নেতৃত্ব দেন । এস.আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার গোভীপুর গ্রামের একটি লিচু বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি মুখ বন্ধ বস্তা পাওয়া যায় । ওই বস্তার মুখ খুলে তার ভিতর থেকে ‘স্যানাগ্রা’ নামক ১৮ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।



