× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

মেহেরপুরে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে খুন করে আলগামন নিয়ে পালিয়েছে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর   মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা যাত্রী ছাউনীর কাছে যাত্রীবেশী ছিনতাইকারীরা আলগামন চালাক নাসিরউদ্দিনকে (৪২) কুপিয়ে খুন করে আলগামন নিয়ে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যারাত ৭ টার দিকে। আলগামন চালাক নাসিরউদ্দিন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাঁদপুর শিশিরপাড়ার ফরজ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বারাদী ক্যাম্প ইনচার্জ এস.আই কার্তিক জানান, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার যাবার নামে ৪ জন যাত্রী তার আলগামনে উঠে।

আলগামনটি পাটকেলপোতা যাত্রী ছাউনীর কাছে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা আলগামনটি কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করে। ওই সময় আলগামনের চালাক নাসিরউদ্দিনকে ছিনতাইকাজে বাধা দিলে তারা নাসিরউদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে আলগামনটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা মুমুর্ষ নাসিরউদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত ডা. নাজমুল হুসাইন তাকে মৃত ঘোষনা করেন।
আলগামন চালাক নাসিরউদ্দিন ফজর আলীর ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড়। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আলগামন চালাতেন।
এব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশ ছিনতাইকারীদের আটক ও আলগামনটি উদ্ধারে মাঠে নেমে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..