× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর পালন

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৬-১৯):  মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার মেহেরপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন,জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ সরকারিও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় মুসল্লীরা মেহেরপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যপক ফরহাদ হোসেন উপস্থিত মুসল্লীসহ দেশবাসীকে ঈদের শূভেচ্ছা জানান।

মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঈদগাহে মুসল্লীদের অভ্যর্থনা জানান। এখানে ইমামতি করেন মেহেরপুর বড়বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান খান।

এরপরে সকাল সাড়ে ৮টায় (মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে) বিএটিবি সংলগ্ন পুরাতন পৌর ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এখানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলামসহ স্থানীয় মুসল্লীরা নামায আদায় করেন। এখানকার জামাতে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান।

এর আগে সকালে পৌনে ৭টায় মেহেরপুরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে। এখানে আহলে হাদিস অনুসারীদের জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,সাংবাদিক তোজাম্মেল আযম,ইয়াদুল মোমিনসহ আহলে হাদিস অনুসারীরা নামাজ আদায় করেন।এখানে পদার্র অন্তরালে মহিলারাও নামায আদায় করেন।


এ ক্যটাগরির আরো খবর..