× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

মেহেরপুরে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, শ্রমিক সংগঠনের উপদেষ্টা আবু হোসেন খান বাবু প্রমুখ। এসময় পৌর কাউন্সিলর আল মামুন, আমদহ ইউপি সদস্য শেখ দরুদ আলী, আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ মৃত ট্রাক চালক ও চালক সহকারি ১০ জন শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে মোট এক লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এরা হলেন- মরহুম শেখ আওলাদ হোসেন, আব্দুল জব্বার, ফিজুল শেখ, আতিয়ার রহমান, রাজ্জাক আলী, হযরত আলী, শরিফুল ইসলাম, আব্দুল আজিজ, আরিফ শেখ ও ফাগুন আলীর পরিবার।

এসময় বক্তারা বলেন- বেপরোয়া গাড়ী চালানো থেকে “সবাইকে সতর্ক হতে হবে এবং সেই সাথে ট্রাফিক আইন মেনে চলতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..