মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০৭-১৯): মেহেরপুরে মাদক পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার রায় প্রমুখ।
এছাড়াও এ দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি,জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি,চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।



