বেগম খালেদা জিয়া’র মুক্তি দাবি করেছেন ইঞ্জি. আফজাল হোসেন সবুজ

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দাবি করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এ্যাবে’র ভাইস-প্রেসিডেন্ট, চুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আফজাল হোসেন সবুজ (এমবিএ)।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধের সকল মামলা প্রত্যাহার দাবি করেন তিনি। আর দলের অন্যান্য রাজবন্দীদের মুক্তি দাবি করেছেন তিনি।

এসময় তিনি বলেন, প্রতিহিংসার বিচারে বন্দী; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য রাজবন্দীদের নিঃশর্তে অবিলম্বে মুক্তি চাই। দেশের জনগণ বন্দীদশা থেকে মুক্তি চায়। বাংলাদেশের মানুষের ধর্যের সীমা রয়েছে। তাই আমাদের শান্তিপ্রিয় আন্দোলন পর্যায়ক্রমে গণআন্দোলনে রূপ নিচ্ছে। যা অতীতে এ দেশে হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত-চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

এ জন্য দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। আর খুব শীঘ্রই দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি পাবে।

আর যারা দলকে ভালোবাসে তারা দলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে বেঁচে থাকেন। দলে ত্যাগীদের মৃত্যু নাই। তাই ত্যাগী ও সংগ্রামীদের পথ অনুসরণ করে প্রতিটি নেতাকর্মীকে দলের জন্য কাজ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।