আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে আমি সব সময় মানুষের জন্য কাজ করেছি। তৃণমূলে যারা কাজ করে তাদের শ্রদ্ধা করা উচিৎ।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করার জন্য তৃণমূলের সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। নৌকা মার্কা নিয়ে যারা কাজ করছে তারাই বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক।
বুধবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিলে সাংবাদিকদের মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ উপনেতা এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার উত্তরসুরী শাহদাব আকবার চৌধুরী লাবু ও সাজেদ আকবার চৌধুরী।
এছাড়াও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ফরিদপুর প্রেসক্লাবের ইলেট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়া, সালথা প্রেসক্লাব ও নগরকান্দা প্রেসক্লাবের প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


