ঝিনাইদহ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ কালীগঞ্জে আনন্দ ও উল্লাসের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে আত্বসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বিজয় দিবস উপলক্ষে রাজধানি ঢাকাসহ সারা দেশের মানুষ শহীদদেও প্রতি শ্রদ্ধা জানায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জে ১৬ ডিসেম্বর সোমবার কালীগঞ্জ খানা চত্তরে সূর্য উঠার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যদিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কুচকাউয়াজ অনুষ্ঠিত হয়।

শ্রাদ্ধা জানিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার, এক মিনিট নিরাবতা পালন করেন। সে সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানি সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার ডাঃ মামুনুর রশিদ প্রমুখ। এছাড়া সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তেব্যে এমপি আনার বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙ্গালী জাতীর জন্য এক অনন্য গৌরবউজ্জল দিন। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাকে ষাড়া দিয়ে বাঙ্গালী জাতী ৯মাসের রক্তক্ষয়ি যুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন করে। ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে দেশ বাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে বিজয় দিবস উপলক্ষে কালীগঞ্জ মানষ মুক্তি পাঠাগারের আয়োজনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাংকন প্রতিয়োগিতায় মোট ৬৮জন প্রতিযোগী অংশগ্রহন করে। বিকাল সাড়ে ৪টায় বিজয়িদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।