স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আজহার উদ্দিন (২৪) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার (২১ এপ্রিল) রাতে পুটখালী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আজহার পুটখালী গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে ও বিল্লাল পুটখালী উত্তর পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী বিওপি’র টহলদল পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করে। পরে তাদের তল্লাশী করে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
আটককৃত আসামী ও মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।