× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মেহেরপুরে মহিলাদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলাদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা জাতীয় মহিলা সংস্থার বামনপাড়াস্থ কার্যালয়ে ওই ঋন বিতরণ করা হয়।

জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা চায়না পারভীন,  মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে আত্ম কর্মসংস্থানের লক্ষে মেহেরপুর পৌর এলাকার ২৯ জন মহিলাকে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এদের মধ্যে ১৩ জন মহিলাকে জনপ্রতি ১৫ হাজার টাকা ও ১৬ জন মহিলাকে জন প্রতি ১৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..