× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরে ভৈরব-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৮-১৬)ঃ মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ভৈরব-এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি নুরুল আহমেদ, সাইদুর রহমান, ফজলুল হক সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, সহ-সাধারণ সম্পাদক মেহের আমজাদ, শহিদুল ইসলাম কানন, সাহিত্য সম্পাাদক মীনা পারভীন, নাট্য সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, নির্বাহী সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মোমিনুল হক প্রমুখ । প্রস্তুতি সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের ১৭৩-তম সাহিত্য পত্রিকা “স্রোত” প্রকাশ সহ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

এছাড়াও সাহিত্য পত্রিকা “স্রোত”এর জন্য স্থানীয় লেখকদের লেখা সংগঠনের সাধারণ সম্পাদক-এর কাছে আগামী এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..