মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৭-১৭): মেহেরপুর পৌরসভার উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্থ সরকারী টেকনিক্যাল কলেজে-এর পাশ্ববর্তি এলাকার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাউল বিতরণ করেন । এ সময় যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, আফজাল হোসেন লিখন, উজ্জল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।





