× Banner
সর্বশেষ
সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস’১৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। স্থানীয় স্বেচছাসেবি সংস্থা সমূহের সহযোগিতায় বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ৯ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..