× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৫৬ নেতা-কর্মী আটক

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন ও সদর থানা বিএনপি’র সম্পাদক মন্ডলীর সদস্য আনারুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত রাতে জেলার ৩ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৬ জন, মুজিবনগর থানা পুলিশের অভিযানে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৭ জন এবং গাংনী থানা পুলিশের অভিযানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৩ জনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে ৩ থানা পুলিশের অভিযানে গতরাতে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পূর্বের নাশকতা মামলার সাথে জড়িত রয়েছে। যাচাই-বাচাই শেষে আটক সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..