× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

মেহেরপুরে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ঘটক শ্রীঘরে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুরে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ঘটককে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা ভূমি অফিসে পরিবারের লোকজন আসলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ের ঘটক আশরাফপুর গ্রামের মহিবুর রহমান ও মেয়ের মামা সদর উপজেলার শিশুবাগান পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আকাশ আহম্মেদকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শাহীনুজ্জামান জানান, কয়েকদিন আগে গোপনে বাল্য বিয়ে অনুষ্ঠিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শিশুবাগান পাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের কাউকে না পেয়ে পরিবারের সদস্যদের সদর উপজেলার ভূমি অফিসে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়। পরে সেখানে পরিবারের সদস্যরা উপস্থিত হলে গতকাল বিকালে “মোবাইল কোর্ট আইন-১৯২৯”-এর ৭(২) ধারায় বিধান মতে দোষী সাবস্ত্য করে “বাল্য বিবাহ নিরোধ আইন-১৯২৯”-এর ০৫ ধারার অপরাধের জন্য বিয়ের ঘটক ও মেয়ের মামাকে ১০দিন করে বিনাশশ্রম কারাদন্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..