× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মেহেরপুরে বাংলাদেশ স্কাউটের বিপি দিবস পালন

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্ম বার্ষিকী “বিপি দিবস” পালন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গনে অবস্থিত মেহেরপুর জেলা স্কাউট ভবনে বিপি দিবস উদযাপন উপলক্ষে রচনা, চিত্রাংকন, মডেল তৈরি, হস্ত শিল্প, সুচিকর্ম ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটের সহ-সভাপতি কমরউদ্দিন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা স্কাউট সম্পাদক ও খুলনা আঞ্চলিক উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্কাউট সম্পাদক আশরাফুজ্জামান বাবলু, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার আবু লায়েছ লাবলু, কাব-স্কাউট লিডার ইয়াসনবী, কোষাধাক্ষ্য নুরুল গনি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কাউট ও কাব স্কাউট সদস্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..