× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরে বন্ধন থিয়েটার-এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর ঃ (২১-০৯-১৬)মেহেরপুরে বন্ধন থিয়েটার-এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে ।  গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন  বন্ধন থিয়েটার-এর সভাপতি মোমিনুল ইসলাম ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক লালন গবেষক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর  থিয়েটার-এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অরণি থিয়েটার-এর সভাপতি নিশান সাবের, বন্ধন থিয়েটার-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাসেল, সঙ্গীত পরিচালক এম. সাইদুর রহমান প্রমুখ ।

উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর মেহেরপুরে বন্ধন থিয়েটারের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জমজমাট লালন সঙ্গীত সন্ধ্যা সুধি মহলে প্রশংসিত হয় । মূল্যায়ন সভায় ওই সঙ্গীত সন্ধ্যায় যেসব কলা-কৌশলী অংশ গ্রহন করেন তাদেরকে বন্ধন থিয়েটার-এর পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয় এবং আগামীতে মেহেরপুরে সংস্কৃতির অগ্রযাত্রাকে ধরে রাখার আহবান জানানো হয় ।


এ ক্যটাগরির আরো খবর..