× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর : ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ গতকাল শনিবার মেহেরপুর স্টেডিয়াম মঠে অনুষ্ঠিত হয়েছে ।

এদিন সকাল ১০ টায় ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ আদালতের পি.পি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মজিবর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী, সদস্য এহসানুল কবীর আরিফ প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..