মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । গত শুক্রবার দিনগত রাত ১১টার দিকে মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার ওমর আলীর ছেলে মাদক ব্যাবসায়ী ওয়াসিম (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করে মেহেরপুর থানা পুলিশ । এসময় তার কাছ থেকে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান,শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এক মাদক ব্যাবসায়ী ফেনসিডিল বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালায় । এসময় ২ বোতল ফেন্সিডিল সহ ওয়াসিমকে পুলিশ আটক করে ।