মেহের আমজাদ, মেহেরপুর (১৬-১০-১৬) : মেহেরপুরে ”প্রোডাক্টিভিটি” বৃদ্ধিতে এলও’র করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা পরিষদ হল রুমে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপত্বি করেন আশার জেলা ম্যানেজার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন আশার সদর ব্যাঞ্চ ম্যানেজার আতিয়ার রহমান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আশার খুলনা বিভাগীয় প্রশিক্ষক (আরএম) ট্রেনিং আবু জাফর। প্রশিক্ষন কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন শাখা থেকে আগত ১৯ লোন অফিসার প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।





