মেহের আমজাদ, মেহেরপুর (২৭-১১-১৭): মেহেরপুর পৌর মেয়রের সাথে বড় বাজারের তহবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মেহেরপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,ব্যবসায়ী আব্দুর রহমান, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন,মীর জাহাঙ্গীর,জাফর ইকবাল,সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন,নুরুল আশরাফ রাজিব, সৈয়দ বাপ্পি, শাকিল রাব্বি ইভান প্রমুখ ।



