মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আব্দুল মান্নানকে নেতা-কর্মীদের শুভেচ্ছা

মেহের আমজাদ,মেহেরপুর (২৭-১১-১৭):   সোমবার রাতে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা প্রফেসর আবদুল মান্নান ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর পৌঁছালে তার দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা দল-মত নির্বিশেষে আগামী নির্বাচনে একযোগে নৌকার পক্ষে কাজ করার মতামত ব্যক্ত করেন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সাবেক সংসদ সদস্য প্রফেসর মান্নান পরে নেতা-কর্মীদের সাথে তার মেহেরপুরস্থ বাসভবনে যান।

এসময় তার সাথে ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান টিটু, সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনতাসির মামুন সিঁথি, জেলা বাস্তহারা লীগের সহ-সভাপতি রোমান শেখ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খোকন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বানিয়াজ হোসেন, ইয়ারুল ইসলাম, জেলা যুব লীগের সাবেক যুগ্ম সম্পাদক আশিক, যুবলীগ নেতা হিলু, মিরাজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।