× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন

মেহেরপুরে পুলিশ কনষ্টেবল পদে চুড়ান্ত ফলাফলে ১৮ জন পেল নতুন চাকরী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৬-১৯):  মেহেরপুর জেলা পুলিশের পুলিশ কনষ্টেবল নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে(২৭ জুন) মেহেরপুর পুলিশ লাইন রিজার্ভ অফিসে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ৯ জন পুরুষ ও ৯ জন মহিলার চুড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হয়।পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নতুন নিয়োগ প্রাপ্ত কনষ্টেবলদের ফুলের তোড়া দিয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে স্বাগত জানান। এর আগে দুপুর ১২ টায় প্রার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। পরে দুপুর ২টায় প্রাথমিক ভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

মোখিক পরীক্ষা শেষ করে রাত সাড়ে ৯টার দিকে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। গত ২৪ জুন অনুষ্ঠিত পরীক্ষায় ৩৯০ জন চাকরী প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..