× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মেহেরপুরে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী-সমর্থক আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে জেলা সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের পৃথক অভিযানে এদেরকে আটক করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গাংনী থানা জামায়াতের ৫ জন ও বিএনপির ৩ জন, সদর থানা জামায়াতের ৬ জনকে এবং মুজিবনগর থানা জামায়াতের ৯ জন ও বিএনপির ৪ জন কর্মী-সমর্থককে আটক করেছে।

নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে এদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের নাশকতার ঘটনার মামলার কয়েকজন আসামি রয়েছেন। ২৭ জনকেই বিভিন্ন মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..