মেহেরপুরে পীরে কেবলা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম চিশতির ওফাত দিবস পালিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ তরিকায়ে চিশতিয়া খানদানে নিজামিয়া সিলসিলায়ে বিনোদিয়া পীরে ক্যবলা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম চিশতি নকসা বন্দী ছহরাওয়ার্দী আল কাদরী আল কুরাইশীর প্রথম ওফাত দিবস গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে চিশতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

পিরোজপুর-নূরপুর চিশতীয়া দরবার কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওফাত দিবসে সভাপতিত্ব করেন পীরে ওলি (কুষ্টিয়া) ফজলুর রহমান । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাও. মোঃ এনামূল আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে আওলাদ  কিবরিয়া কোরাইশি আল চিশতি। অনুষ্ঠানে পীরে কামেল হযরত আবুল কাশেম আল কুরাইশীর জীবনী নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এদিন বাদ মাগরিব মিলাদ মাহফিল ও ভক্ত আশেকানদের মাঝে তবারক বিতরণ করা  হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আবু হানিফ আল চিশতি ঝিনাইদহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।