× Banner
সর্বশেষ
বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ

মেহেরপুরে পিটিআই ভবনের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২৪-১২-১৬) মেহেরপুরে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিউট (পিটিআই) ভবন উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন পিটিআই’র নাম ফলক উন্মোচন করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঠিকাদার আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পিটিআই’র ভারপ্রাপ্ত সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাফ-উদদৌলা, শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দরে ১৩ কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্বাবধানে মেহেরপুর পিটিআই নির্মান করা হয়। আগামী ১ জানুয়ারী থেকে প্রাইমারী শিক্ষকদের প্রশিক্ষন শুরু হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..