× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মেহেরপুরে পাগল সমাবেশ ও বাল্য বিয়ে রোধে নাটক মঞ্চায়ন

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মা-মিনা কিন্ডার গার্টেনের উদ্যোগে পাগল সমাবেশ শেষে বাল্য বিয়েমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে আলোচনা সভা ও নাটক “ময়নার বিয়ে” মঞ্চায়ন করা হয়েছে।

রাতে গোভীপুর বড় মসজিদ পাড়ায় বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন মা-মিনা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মাসুম পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা বেগম। বক্তব্য রাখেন নাহিদ বিশ্বাস, মনিরুজ্জামান জিয়া, গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। এর আগে সেখানে পাগল সমাবেশ শেষে ৫৩ জন পাগলের প্রত্যেককে একটি করে কম্বল দেয়া হয়। পরে সেখানে বাল্য বিয়ে রোধে শাহিনুর রহমানের রচনা ও পরিচালনায় নাটক “ময়নার বিয়ে” মঞ্চায়ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..