মেহের আমজাদ, মেহেরপুর (২৫-১২-১৬): সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। বড় দিন উপলক্ষে গির্জা ও খ্রিস্টান পল্লী গুলো সেজেছে নানা সাজে।
গতকাল রবিবার সকাল আটটার দিকে প্রার্থনার মধ্য দিয়ে মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, মেহেরপুর শহর, নিত্যানন্দপুর ও চৌগাছাসহ বিভিন্ন গ্রামের গির্জাগুলোতে ধর্মীয় উপাসনা অনুষ্ঠিত হয়। এছাড়াও যুবক যুবতিরা কীর্তনের মধ্য দিয়ে খ্রীষ্টের বাণী সবার মাঝে ছড়িয়ে দেন। যিশু খ্রিস্টের জন্মের সেই গোয়াল ঘরের আদলে সাজানো হয়েছে প্রতীকি গোশালা। ভক্তরা ঈশ্বরের আশির্বাদ, দেশ ও জাতীর কল্যাণ কামনায় গির্জায় গির্জায় প্রার্থণা করনে। আলোচনা করা হয় আধ্যাতিক বিভিন্ন বিষয়ের উপর। অতিথি আপ্যায়ন ও বিভিন্ন প্রকার বিনোদনের মধ্য দিয়ে জেলায় উদযাপিত হচ্ছে বড় দিন।
দিনটিকে ঘিরে খ্রীষ্টীয় ধর্মাবলম্বীরা গির্জায় গির্জায় প্রার্থণাসহ বিভিন্ন স্থানে নির্মিত গোশালাগুলো পরিদর্শনের মাধ্যমে প্রার্থণা করবেন। বিগত দিনের সকল ভেদাভেদ ভূলে একে অপরের সাথে মিশে তৈরি করবেন ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন। আর শিশুরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে পার করবেন দিনটি।