মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মত বিনিময় ও চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৪-১৮)ঃ   মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ও জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক লুৎফর রহমান।

মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পিটিআই সুপার মাহফুজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমূখ।

এ ছাড়া ওই অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব-২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চ-এর ভাষণ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ১৫জন বিজয়ীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।