× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অপহরণ চাঁদা না পেয়ে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৩-১৭) চাঁদার টাকা না পেয়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৬০) ও তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যাবসায়ী আশাদুল ইসলাম (৫০) নামের দুই ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান গত রবিবার রাত এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ হত্যাকান্ড চাঁদার দাবিতে নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাদের দুজনের লাশ দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..