মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৩-১৮)ঃ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম সোলাইমান হোসেনের সভাপতিত্বে সমাপনি দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক। সহকারী কমিশনার পাঠান সাইদুজ্জামানের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সরকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান। পরে তিন দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।