× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

মেহেরপুরে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু বৃহস্পতিবার

admin
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২০-১২-১৭) ঃ  বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুরে শুরু হবে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইজতেমা উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্মান করা হয়েছে কয়েকশত টয়লেট। পৌরসভার সহায়তায় সরবরাহ করা হচ্ছে পানি। দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার হাজার হাজার মানুষ সেখানে জুম্মার নামাজ আদায় করবেন। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেখানে পুলিশের টহল টিম থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোন ধরনের জানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিকিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..