মেহেরপুরে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

মেহের আমজাদ,মেহেরপুর (২০-১২-১৭) ঃ  মেহেরপুরে ইসলামী ব্যাংকের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে হোটেল বাজারস্থ ইসলামী ব্যাংকের কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামি ব্যাংক মেহেরপুর শাখার ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান জামিনুর রহমান।

বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার অপারেশন রেজাউল হক, সিনিয়র অফিসার মিজবাহ উর রহমান, জুনিয়র অফিসার রাশীদুল ইসলাম। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রফিকুন্নবী সিয়াম ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: রোমানা হেলালী জুসি।

অনুষ্ঠান থেকে ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যরা ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।