× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

মেহেরপুরে ট্রাকের চাপায় দুই দোকান কর্মচারী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর শহরের বিসিক শিল্পনগরীর সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতির একটি ট্রাকের চাপায় মেহেরাজ হোসেন (১৮) ও সুজন মিয়া (১৭) নামের দু’যুবক নিহত হয়েছে। দু’জনেই মেহেরপুর শহরের দোকান কর্মচারীর কাজ শেষে বাড়ি ফেরার পথে এদুর্ঘটনা ঘটে। নিহত মেহেরাজ সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং সুজন মিয়া একই গ্রামের রানা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মদনাডাঙ্গা গ্রামের ৫জন মেহেরপুর শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। কাজ শেষে রোববার রাত এগারটার দিকে বাইসাইকেল যোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহরাজ মারা যায়। মুমূর্ষ অবস্থায় সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব। চালক ও ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..