মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা নদীরক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক, এলজিইডি’র সহকারি প্রকৌশলী রফিকুর রহমান খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহিনুজ্জামান, সহকারি কমিশনার শুভ্রা দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহাবুবুল হক মন্টু প্রমুখ।